ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৫২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

রণবীরকে ছাড়তে ক্যাটরিনাকে সাবধান করেছিলেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬ সালে যে যার পথ আলাদা করে নিয়েছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। রণবীর সম্প্রতি আলিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

তবে একটা বিষয় নিয়ে আজও চর্চা হয় বলিপাড়ায়। আলিয়া ভাটের খুড়তুতো ভাই ইমরান হাসমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। করণ জোহরের চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল- রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? ‘মার্ডার’এর নায়ক রণবীরকে পরামর্শ দেন, ‘মহিলাদের নিয়ে খেলা বন্ধ করো।’ আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, ‘রণবীরকে ছাড়ো।’

রণবীর কাপুর এবং ক্যাটরিনা কইফকে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল 'জগ্গা জাসুস'-এ। তার পরই দু'জনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সেভাবে আলোড়ন ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর-ক্যাট।

এদিকে, মহেশ শর্মার 'টাইগার-৩' ছবিতে ক্যাটরিনার সঙ্গে প্রথম বার পর্দা ভাগ করবেন ইমরান। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সালমন খান।