রণবীরের মায়ের চরিত্রে দীপিকা?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা’। তবে এরই মধ্যে এর দ্বিতীয় অংশ অর্থাৎ ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’ সিনেমা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।
‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা’ সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এতে ভিএিএক্স, অ্যাকশন দৃশ্যের প্রশংসা করলেও গল্প নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, সিনেমাটি দ্বিতীয় অংশে রণবীরের মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দীপিকাকে।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীরের চরিত্রের নাম শিবা। দর্শকের দাবি, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা’ সিনেমার একটি দৃশ্যে শিবার ছোটবেলার একটি দৃশ্য রয়েছে। এতে তার মায়ের চরিত্রে যাকে দেখানো হয়েছে তিনি দীপিকা পাড়ুকোন। নেটিজেনদের মধ্যে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে একজন লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র সিনেমায় দীপিকার দৃশ্যটি অত্যন্ত পরিপাটি হয়েছে। মাথায় সেটিই ঘুরপাক খাচ্ছে।’ অপর একজন লিখেছেন, ‘আমি সিনেমার অর্ধেক শেষ করলাম কিন্তু শিবার মায়ের চরিত্রে কে অভিনয় করেছেন? দীপিকা পাড়ুকোন, আমি অবশ্য জানি না।’ অন্য একজন লিখেছেন, ‘স্পয়লার এলার্ট— ব্রহ্মাস্ত্র দ্বিতীয় পার্টে রণবীরের মায়ের চরিত্রে দীপিকাকে দেখা যাবে।’
অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা হৃতিক রোশানকেও। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
‘‘ব্রহ্মাস্ত্র’পার্ট ওয়ান- শিবা’ সিনেমটিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। অতিথি চরিত্রে সুপারস্টার শাহরুখ খানকেও দেখা গেছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি ৭৫ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




