রবীন্দ্রনাথের গান বাংলার প্রাণের বাণী বহন করছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কর্তৃক আয়োজিত ৪১ তম বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনে 'নদীতীরের প্রেমের গান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় এ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, রবীন্দ্রনাথের গান বাংলার প্রাণের বাণী বহন করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গের নৈসর্গিক প্রকৃতি ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এবং এখানকার মানুষের জীবনাচারের যে সাবলীলতা, সরলতা তা তাকে আকৃষ্ট করেছিল। কবিগুরু চিত্র ও সংগীতকে আলাদা করে দেখেছেন, তিনি তার "সাহিত্যের তাৎপর্য' প্রবন্ধে লিখেছেন, চিত্র ও সংগীত সাহিত্যের প্রধান অঙ্গ। চিত্র ভাবকে আকার দেয় আর সঙ্গীত ভাবকে গতিদান করে। চিত্র হচ্ছে দেহ আর সঙ্গীত হচ্ছে প্রাণ। রবীন্দ্রনাথ মনে করতেন ভাব ব্যক্ত করাই সংগীতের মূল উদ্দেশ্য। তা তিনি "সংগীত ও ভাব" প্রবন্ধে পরিষ্কার করেছেন। রবির ভিসি আরো বলেন, আজকে যে সংগীত রচনা হচ্ছে, এতে যে কলা কৌশল, শব্দচয়ন, তা কতোটা দেশীয় সংস্কৃতির বিকাশে সহায়তা ও মানবিকবোধ উন্নয়নে ভুমিকা রাখার যোগ্য! বিশ্বকবি পরিষ্কার করে বলেছেন সংগীত সুরের রাগ রাগিনী নহে--সংগীত ভাবের রাগ রাগিনী। যখন রবীন্দ্রনাথের গান শুনি তখন মনে হয় তিনি যেন আজকেই এটি রচনা করেছেন। ১৮৯১ সালের ৪ঠা জুলাই শনিবার কবিগুরু সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে লিখেছেন "বাস্তবিক আমাদের দেশের করুণ রাগিনী ছাড়া সমস্ত মানুষের পক্ষে, চিরকালের মানুষের পক্ষে আর কোন গান সম্ভবে না" অর্থাৎ তিনি বলেছেন যা আমাদের চিরন্তন গান তা করুণ রাগের। এক একটি গান, তাতে ব্যবহৃত যে রাগ রাগিণী, তার একটি বিশেষত্ব আছে এবং ব্যবহারের বিশেষ উদ্দেশ্য রয়েছে। বিশ্বকবি কোলকাতার সঙ্গে পূর্ববঙ্গের নিসর্গের তুলনা করে বলেছেন, দিগন্তের এমন বিস্তার কেবল পূর্ববঙ্গেই উপভোগ করা সম্ভব। এখানে কোন প্রতিবন্ধকতা আকাশ পৃথিবীকে দেখতে দৃষ্টিসীমাকে প্রতিহত করে না। এ অধিবেশনে ' নদী তীরের প্রেমের গান' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, দেশবরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
এ সময় কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী, এমপি আসাদুজ্জামান নূর, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক আজিজুর রহমান তুহিন ও রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামসহ অন্যান্য অতিথি ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু