রমজানে টিসিবির তেল, ডাল, চিনি বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রমজান উপলক্ষে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে সারাদেশে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে সংস্থাটি।
নিত্যপ্রয়োজনীয় পণ্য তিনটি হলো সয়াবিন তেল, ডাল ও চিনি।মঙ্গলবার সকালে রংপুরে ও দুপুরে বরিশালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাজধানী ঢাকাসহ সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিকেলে রাজধানীর কয়েকটি জায়গায় ঘুরে দেখা যায়, ইস্কাটন গার্ডেন রোডে, বিজয় সরণি মোড়, প্রেস ক্লাব মোড়ে টিসিবির ডিলাররা পণ্য বিক্রি করছেন।
খুচরা বাজারের তুলনায় অনেক কম মূল্যে বিক্রি হবে। রমজান উপলক্ষে দেড় হাজার মেট্রিক টন ছোলা এবং ১০০ মেট্রিক টন খেজুর বিক্রি করা হবে।
এ ব্যাপারে টিসিবি কর্তৃপক্ষ বলছে, চাহিদার চেয়ে দুই-তিন গুণ তেল ও ডালের মজুত রয়েছে। ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য পাবেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ বিক্রি রমজানের শেষ দিন পর্যন্ত চলবে।
প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল, মসুর ডাল বিক্রি করা হচ্ছে। তবে রমজানের পাঁচ দিন আগে থেকে ছোলা ও খেজুর বিক্রিও শুরু করবে টিসিবি।
এবার চিনির বিক্রি মূল্য ধরা হয়েছে ৪৭ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা। আর মসুর ডাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে।
মহানগরের পাঁচটি পয়েন্টে একটি করে ট্রাকে পণ্যগুলো বিক্রি করা হবে। প্রতি ট্রাকে ১ হাজার ৪০০ কেজি পণ্য থাকবে।
এর মধ্যে চিনি ৫০০ কেজি, সয়াবিন তেল ৫০০ লিটার ও মসুর ডাল থাকবে ৪০০ কেজি।
টিসিবি রংপুর আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, এ বছর রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সিটি করপোরেশন ভবনের সামনে, প্রেস ক্লাবের সামনে, শাপলা চত্বর, সাতমাথা ও সিও বাজারে ট্রাকে করে পণ্য বিক্রি করছে টিসিবি। এসব ট্রাক সেলে প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৪৪ ও প্রতি কেজি চিনি ৪৭ টাকা দামে বিক্রি হচ্ছে। একজন ডিলার দিনে ৪০০ কেজি চিনি, মসুর ডাল ৩০০ কেজি ও সয়াবিন তেল ৫০০ লিটার বরাদ্দ পাবেন। পাশাপাশি একজন ক্রেতা একদিনে চার কেজি চিনি, পাঁচ লিটার সয়াবিন তেল ও চার কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ট্রাক সেলে পণ্য বিক্রি হবে।
এদিকে দুপুরে বরিশালের চারটি নির্দিষ্ট স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।
রাজশাহী বিভাগে এবার ৩৮৬ জন ডিলারের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, গৌরহাঙ্গা রেলগেট, লক্ষ্মীপুর, ভদ্রা ও নওদাপাড়া বাজারসহ পাঁচটি পয়েন্টে পণ্য বিক্রি হয়েছে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











