রাইজিং স্টার্স নারী এশিয়া কাপ: ফাইনালে হার বাংলাদেশ ‘এ’ দলের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ব্যাটারদের ব্যর্থতায় রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
ব্যাটারদের ব্যর্থতায় রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের ফাইনালে আজ রোববার ভারত ‘এ’ নারী দলের কাছে ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ভারত। জবাবে ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ৩০ রানের সূচনার পর দ্রুত ৪ উইকেট হারায় তারা। বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুনের ঘূর্ণিতে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররা। এসময় ২ উইকেট নেন ফাহিমা।
পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে ভারতকে চাপমুক্ত করেন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব। ৩০ বলে ৩৬ রানে রাধা থামলেও, ইনিংসের শেষ পর্যন্ত খেলে ভারতকে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানের লড়াকু সংগ্রহ এনে দেন হাসাবনিস। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি।
৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন ফাহিমা। ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে ৩৭ রান তুলে ভাল শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ১১ রানের ব্যবধানে ৩ উইকেট পতনে চাপে পড়ে তারা। দলীয় ৪৮ রানে চতুর্থ উইকেট পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় টাইগ্রেসরা। ১৫ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।
দলের হয়ে ওপেনার শামিমা সুলতানা ২০, শারমিন সুলতানা ১৮, ফাহিমা ১৪ ও সাদিয়া আক্তার ১০ রান করেন। ভারতের প্রেমা রাওয়াত ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন হাসাবনিস।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারায় তারা।
সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








