রাখাইনে এখনও রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৪ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
মিয়ানমারের রাখাইন রাজ্য এখনো জ্বলছে এবং সেখানে নারী শিশুসহ রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার যেইদ রা’আদ আল হুসেইন।
বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদকে তিনি এ কথা জানান। এ সময় আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) মিয়ানমারের বিচারের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তিনি মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার ইয়াংহি লিকে মিয়ানমারের পরিস্থিতি তদন্তের সুযোগ দিতে দেশটির প্রতি আহ্বান জানান।
যেইদ রা’আদ আল হুসেইন বলেন, বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিনিধিরা সাক্ষাৎকার নিয়েছেন। তারা প্রত্যেকেই রাখাইনে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়া, হত্যাকাণ্ডসহ অব্যাহত সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বর্ণনা দিয়েছে। গত মে মাসের শেষ দিকে আসা একজন রোহিঙ্গা নারী বলেছেন, রাখাইন রাজ্যের রাথিডং টাউনশিপে তার গ্রামে দুটি ঘটনার পর তিনি এলাকা ছাড়েন। রোহিঙ্গাদের বাড়িঘরে অব্যাহতভাবে আগুন দেওয়া হচ্ছিল।
তিনি জানান, মিয়ানমারের সেনারা রোহিঙ্গা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। বুথিডং থেকে পালিয়ে আসা আরেক রোহিঙ্গা বলেছেন, তার পাশের গ্রামে রোহিঙ্গাদের ১০ থেকে ২০টি বাড়িতে সামরিক বাহিনীর সদস্যরা আগুন দিয়েছে।
যেইদ রা’আদ আল হুসেইন জোর দিয়ে বলেন, মিয়ানমার যতই অস্বীকার করুক, এসব ঘটনা মুছে ফেলা যাবে না। রাখাইন রাজ্যে নিপীড়ন থেকে বাঁচতে লোকজন এখনো পালাচ্ছে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











