ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ৬:২৩:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৩ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’

দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। খাদ্যের অভাবে পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করতে হচ্ছে তাদের।

এমন পরিস্থিতিতে রাঙ্গামাটিতে অসহায়দের সহযোগিতায় ‘এক মিনিটের বাজার’ চালু করেছে সেনাবাহিনী। যেখান থেকে এক মিনিটের মধ্যে বিনামূল্যে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যেতে পারছে তালিকাভুক্ত দরিদ্র পরিবার।

পুরোপরি সামাজিক দূরত্ব নিশ্চিত করে আজ শুক্রবার সকাল ৯টায় রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে বসে এক মিনিটের বাজার। এ বাজারের উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান। নামে বাজার হলেও এখান থেকে প্রতিবন্ধী, অসহায় ও দুস্থদের ৯ রকম পণ্যসামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

বাজার ঘুরে দেখা যায়, সেখানে ঢোকার প্রবেশ পথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থা। আর সারিবদ্ধভাবে টেবিলে সাজানো ছিল চাল, আলু, ঢেঁড়স, শশা, বরবটি, কচুর লতি, মিষ্টি কুমড়া, চিচিংগা ও কাঁচা মরিচ।

সরেজমিন জরিপ করে শহরের অসহায় মানুষের তালিকা তৈরি করে রাঙ্গামাটি সেনা রিজিওন। তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলো টোকেনের মাধ্যমে বাজার থেকে নিজের পছন্দমতো সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যায়।

সকালে এক মিনিটের বাজার চালু করা সময় রাঙামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান, সদর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল ইসলাম এবং মেজর মো. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।