রাজ-পরীর ঈদ ও হানিমুন একসঙ্গে!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ও তরুণ অভিনেতা শরিফুল রাজ ভালোবেসে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে কবুল করে নেন। এরপর এ বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর থেকে সিনেমার ব্যস্ততা আর অসুস্থতার কারণে সেভাবে কোথাও যাওয়া হয়নি রাজ ও পরীর। ঢাকার মধ্যেই টুকটাক ঘুরেছেন। এবার সমুদ্রের নগরী কক্সবাজারে উড়াল দিয়েছেন তারা। ঈদ করতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, বিস্তীর্ণ সৈকত আর বালিয়াড়ি বেছে নিয়েছেন এ দম্পতি।
এই সফরকে রাজ-পরীর হানিমুনও বলা চলে। কেননা বিয়ের পর এই প্রথম তারা দূরে কোথাও অবকাশ যাপনে গেছেন। তাদেরকে বরণ করে নিতে কক্সবাজারের হোটেলেও দেখা গেল বিস্তর আয়োজন। রাজ-পরী যে রুমে থাকছেন, সেটার বিছানা সাজানো হয়েছে ফুল দিয়ে। টাওয়াল দিয়ে বানানো হয়েছে জোড়া হাঁস। একেবারে হানিমুন দম্পতিদের মতোই আপ্যায়ন।
যদিও রাজ কিংবা পরী স্পষ্ট করে জানাননি, এটা তাদের হানিমুন কিনা। তবে এটুকু নিশ্চিত করেছেন, ঈদ উদযাপন করতে তারা কক্সবাজারে গেছেন। এই সফরে তাদের সঙ্গে আছেন পরীর নানা শামসুল হকও।
গতকাল সোমবার (২ মে) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি শেয়ার করেন পরীমণি। সেখানেই জানা যায় তাদের কক্সবাজার ভ্রমণের কথা। পরে নায়িকা জানিয়েছেন, আগে থেকেই প্ল্যান করে রেখেছেন ঈদের সময়টা সমুদ্রের কাছে কাটাবেন। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিলেন তারকা দম্পতি।
উল্লেখ্য, পরীমণি ও রাজ জুটি বেঁধে কাজ করেছেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমায়। এতে কাজ করতে গিয়েই একে-অপরের প্রেমে পড়েন ও বিয়ে করেন। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




