রাজধানী ছেড়ে গ্রামাঞ্চলে গেলেই লাখ লাখ টাকা দেবে যে দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার
ফাইল ছবি
বিশ্বের সব মানুষই উন্নত জীবনের আশায় রাজধানী শহরে আসেন। এতে করে রাজধানীতে পড়ে বিরূপ প্রভাব। বাড়ে ট্রাফিক জ্যাম, বাড়ে জন কোলাহোল। অন্যদিকে প্রায় সবাই শহরমুখী হওয়ায় গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলগুলো হয়ে যাচ্ছে জনশূন্য।
তবে এবার রাজধানীর ওপর থেকে চাপ কমাতে এবং গ্রাম অঞ্চলগুলোতে মানুষের উপস্থিতি বাড়াতে ভিন্ন উদ্যোগ নিয়েছে এশিয়ার দেশ জাপান।
দেশটি ঘোষণা দিয়েছে, যারা রাজধানী টোকিও ছেড়ে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাবেন তাদের দেওয়া হবে লাখ লাখ টাকা।
সংবাদমাধ্যম টাইম মঙ্গলবার (৩ জানুয়ারি) জাপানি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, যেসব পরিবারে দুটি শিশু আছে তারা যদি টোকিও ছেড়ে অন্য কোথাও যান তাহলে তারা প্রায় ৩০ লাখ ইয়েন সহায়তা পাবেন। যা বাংলাদেশি অর্থে প্রায় ২৪ লাখ টাকার সমান।
জাপান সরকারের আশা ২০২৭ সালের মধ্যে টোকিও ছেড়ে অন্তত ১০ হাজার পরিবার প্রত্যন্ত অঞ্চলগুলোতে চলে যাবে।
মানুষকে গ্রামমুখী করতে ২০১৯ সাল থেকেই এই উদ্যোগ নেয় সূর্যোদয়ের দেশ জাপান। ২০২২ সালে এই প্রজেক্টের আওতায় ১ হাজার ১৮৪টি পরিবারকে সহায়তা দেয় দেশটির সরকার। এর আগে ২০২০ ও ২০১৯ সালে যথাক্রমে ২৯০ এবং ৭১টি পরিবার এ সুবিধা গ্রহণ করে।
তবে চাইলেই এ সুবিধা মিলবে না। যেসব পরিবার টোকিওর কেন্দ্রীয় মেট্রোপলিটনে অন্তত ৫ বছর বসবাস করেছে শুধুমাত্র তারা এরজন্য আবেদন করতে পারবে।
এই অর্থটি কেন্দ্রীয় ও স্থানীয় সরকার ভাগ করে দেবে। টোকিও ছেড়ে অন্যত্র চলে যাওয়া পরিবারটি ওই অঞ্চলে কোনো ধরনের ব্যবসা করতে চায় তাহলে তাদের আরও সহায়তা দেওয়া হবে।
তবে এই অর্থ সহজেই মিলবে তাও না। এছাড়া অর্থ নিয়ে আবার রাজধানী টোকিওতে ফিরে আসবেন এ সুযোগও থাকবে না। যারা অর্থ নেবে তাদের নতুন জায়গায় কমপক্ষে পাঁচ বছর থাকতে হবে। এছাড়া পরিবারের অন্তত একজন সদস্যকে কোথাও কাজ বা নতুন ব্যবসা করায় মনোযোগ দিতে হবে। পাঁচ বছর শেষ হওয়ার আগে উক্ত স্থান থেকে যদি পরিবারটি চলে যায় তাহলে অর্থ ফেরত দিতে হবে।
সূত্র: এনডিটিভি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











