রাজধানীত বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় মিনিবাসের ধাক্কায় আরাফাত ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
আরাফাত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড়কান্দি গ্রামের শরিফ মিয়ার একমাত্র ছেলে। শিশুটি থ্যালাসমিয়া রোগে আক্রান্ত ছিল।
শিশুটির মা আইরিন আক্তার জানান, জন্মের তিন বছর পর আরাফাতের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। সেজন্য তার শরীরে রক্ত দিতে হতো। প্রতিমাসে ঢাকার শান্তিনগরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতলে এসে রক্ত দেয়া হচ্ছিলো। সোমবার সকালে আরাফাতকে নিয়ে ঢাকায় আসার পথে কাজলা হানিফ ফ্লাইওভার টোলপ্লাজার পাশে নামেন তারা। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল শিশুটি। তখন মিনিবাসটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
শিশুটির বাবা শরিফ মিয়া জানান, খবর পেয়ে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত।
স্বজনরা জানান, গ্রামের ৮১ নম্বর চর বাউসিয়া বড়কান্দি প্রাইমারি স্কুলের ১ম শ্রেণিতে ভর্তি করা হয়েছিলো শিশুটিকে। তার বাবা রাজধানীর ধোলাইখালে একটি দোকানে চাকরি করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার হোসেন জানান, কাজলা টোলপ্লাজার পাশে ফিটনেসবিহীন একটি মিনি বাসের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






