ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:৫৪:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

রাজধানীতে একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর এলাকা থেকে একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে তারা মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, নিখোঁজ চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা চারজনই বান্ধবী। তাদের মধ্যে তিনজন একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন একটি স্কুলে পড়ে।

নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন তার মেয়ের আরও তিন বান্ধবী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীর কারও কাছে মোবাইল ফোন নেই। এ জন্য সহজে তাদের ট্রেস করা যাচ্ছে না। আমরা কাজ করছি।