রাজধানীতে একের পর এক বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীর তাঁতিবাজার, মোহাম্মদপুর ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ অক্টোবর) প্রথমে সকাল ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ঠিক এক ঘণ্টা পর মোহাম্মদপুর টাউনহলের সামনে পরিস্থান পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে সাড়ে ১০টায় রাজধানীর তাঁতীবাজার এলাকায় বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া টঙ্গী এলাকায় বিআরটিসি একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সকাল থেকে ৩টি বাসে আগুন নির্বাপণের কাজ করেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। সকাল ১০টা ২২ মিনিটে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে। সকাল ১০টা ২৮ মিনিটে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।
রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা গেছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











