রাজধানীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকায় ফাতেমা (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিনগত রাত সোয়া ৮টায় বাউনিয়াবাঁধ এলাকার ই ব্লকের ১১/২৩ নম্বর বাসায় থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ফাতেমা বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
মৃত ফাতেমার স্বজনেরা জানান, রাতে রুমের ফ্যানের সঙ্গে ফাতেমার মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ফাতেমা ‘লীল প্রজাপতি’ নামে একটি ফেসবুক একাউন্ট ব্যবহার করতেন। তার ফেসবুকে ফাতেমা মৃত্যুর আগে ফিলিং সেড উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘মানুষের জীবনে তার সবচেয়ে কাছের মানুষ হলো মা। আর মায়ের চোখ ফাঁকি দিয়ে অন্যায় কাজ করলে তো ফল ভোগ করতে হবে। হয়তো সেইগুলোই ভোগ করছি। আজ যা হইছে তার জন্য নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কোনো কিছু হওয়ার আগেই সমাধানটা করে দিয়ে যাবো। সব সমাধান হবে। সরি! মা। আই লাভ ইউ মা’।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল ইসলাম বলেন, মরদেহের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল





