রাজধানীতে দুই দলের সমাবেশ ঘিরে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি গণসমাবেশ এবং দুপুর আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। এ ছাড়া বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দল ও জোটগুলো পাঁচটি সমাবেশ করবে।
বিশেষ করে দেশের প্রধান দুই দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। নিউ মার্কেট, বাংলামটর, শাহবাগ, মহাখালী, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ান বাজার, প্রেসক্লাব, পল্টন মোড়, বাড্ডা, নতুন বাজার, হাতিরঝিল এবং রামপুরা এলাকায় গাড়ি ধীগতিতে চলতে দেখা গেছে। আবার কিছু কিছু জায়গায় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত গাড়িগুলোকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
রাজধানীর পল্টনে বাসের জন্য অপেক্ষমাণ অফিসগামী যাত্রী মেসকাত আহমেদ বলেন, এই শহরের যানজটে বিরক্ত হয়ে গেছি। দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না। আর গাড়ি পেলেই বা কি হবে রাস্তা তো যানজটে বন্ধ হয়ে রয়েছে।
সদরঘাটের যাত্রী তোফায়েল বলেন, দুই দলের এসব কর্মসূচির কারণে সাধারণ মানুষের ভোগান্তি মানা যায় না। চাঁদপুর যাব, লঞ্চ ছাড়বে ১২ টায়। অথচ, ৩০ মিনিটের রাস্তা পার হতে লেগেছে দুই ঘণ্টা। লঞ্চটা নিশ্চিত মিস করব।
ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে মতিঝিল ও পল্টন এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে। ফলে জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছি।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






