রাজধানীতে দুই নবজাতকের লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উত্তরার ৭ নম্বরের মাসকট প্লাজার পেছনে ময়লার স্তুপ থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
একটি কার্টনের ভেতরে লাশটি ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নকর্মী মোহাম্মদ জাহাঙ্গীর ময়লা ফেলার সময় কার্টনের মধ্যে নবজাতকটিকে দেখতে পায়। পরে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীত পাশ থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানা সূত্র বলছে, শনিবার সকাল সাড়ে ৯টায় কার্জন হলের বিপরীত পাশে ফুটপাতে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি পুলিশকে জানায়। শিশুটির বয়স আনুমানিক একদিন।
পরে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








