রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেল নারীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
ডায়াবেটিসের চিকিৎসা নিতে সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বাসা থেকে বারডেম হাসপাতালের উদ্দেশ্যে বের হয়েছিলেন হালিমা বেগম (৫০)। গুলিস্তানে পৌঁছে সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হালিমা।
হালিমা বেগমের জামাতা আতিকুর রহমান জানান, তার শাশুড়ি হালিমা ডায়াবেটিসের রোগী। তিনি নিয়মিত শাহবাগের বারডেম হাসপাতালে চিকিৎসা নিতেন। সোমবার সকাল ৮টায় তিনি বাসা থেকে একাই হাসপাতালের উদ্দেশে বের হন। এর কিছুক্ষণ পরই তারা খবর পান, গুলিস্তানে দুই বাসের চাপায় আহত হয়েছেন তিনি। পরে হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।
হালিমা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারি লিটন জানান, গুলিস্তান পাতাল মার্কেটের উপরে রাস্তায় আহত অবস্থায় পড়েছিলেন ওই নারী। তখন ট্রাফিক সার্জেন্ট তার মাধ্যমে হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, সকালে গুলিস্তানে দুই বাসের চাপায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরা দেখে পুলিশ বাস দুটিকে শনাক্তের চেষ্টা করছে।
মতিঝিল জোনের ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম জানান, সকালে পাতাল মার্কেটের উপরে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের পাশ দিয়ে যাওয়ার সময় মেঘালয় পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দেয়। নিহত হালিমা দক্ষিণ কেরানীগঞ্জের আইনথা গ্রামের লাল মিয়ার স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এর আগে রোববার দুপুরে গুলিস্তান লেভেল ক্রসিংয়ে বিআরটিসি বাসের ধাক্কায় হাসিনা বেগম নামে এক নারী মারা যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন নিহতের ছেলে রনি, মেয়ে ঝিনুক ও স্বামী লাল মিয়াসহ অন্য স্বজনরা। তাদের আহাজারিতের হাসপাতালের জরুরি বিভাগের মর্গ এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে।
হালিমা বেগমের মেয়ে ঝিনুক আহাজারি করে বলছিলেন, মা তুমিতো একাই হাসপাতালে চিকিৎসা নিতে আসো। আগেতো কোন দুর্ঘটনা ঘটেনি। আজ এমন দুর্ঘটনা ঘটলো সড়কের আজরাইল তোমারে চিরতরে দুনিয়া থেকে নিয়ে গেলে।
নিহতের স্বামী লাল মিয়া এ দুর্ঘটনায় অনেকটা বাকরুদ্ধ। তিনি এটুকুই বলছিলেন, ঘাতক বাসের চালকের শাস্তি চাই। যেন সড়কে আর এমন কোন মৃত্যু না হয়, এর নিশ্চয়তা চাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











