ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২১:২০:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে বাসা থেকে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে নিজ বাসা থেকে তামান্না আক্তার (১৮) নামে এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে চকবাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর মামা সিরাজ মিয়া বলেন, তামান্না কওমি মাদরাসায় পড়ত। দুপুরে তামান্না নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে রাখে। ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় তা ভেঙে ভিতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। এরপর পুলিশে মরদেহ নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

এ বিষয়ে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বলেন, একজন মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করার কথা নয়। অবশ্যই কোনো কারণ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।