রাজধানীতে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীর বাংলামোটরে বাসের ধাক্কায় সাধনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) রাত নয়টার দিকে বাংলামোটর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাস ধাক্কা দেয় তাকে। জানা যায, রাতে হাঁটতে বেরিয়েছিলেন সাধনা।
পুলিশ বলছে, পুরান ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস সাধনা বেগমকে সজোরে ধাক্কা দেয়। বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। সাধনা বেগম সপরিবার ইস্কাটন গার্ডেন এলাকায় থাকতেন।
সাধনার ছেলে রাব্বি হোসেন বলেন, মা প্রতিদিন রাতে বাসার নিচে হাঁটতে বের হন। রাত নয়টার পর খবর পাই বাংলামোটর মোড়ে মা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, রাত পৌনে ১০টার দিকে সাধনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসের ধাক্কায় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। সাধনার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তার স্বামী আবদুল খালেক মিয়া পেশায় কাঁচামাল ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার কালাই গপেন্দিপুরে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান






