ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৪:১৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, নগরীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়ানো হয়। বর্তমানে ৭টি ইউনিট কাজ করছে। ওই ট্রেনের ৪টি বগিতে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।