ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:২৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

রাজধানীতে মাদকসহ বিশ্ববিদ্যালয় ছাত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর আদাবর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম। জারা আদাবর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আদাবর থেকে জারাকে গ্রেপ্তার করা হয়েছে। আদাবরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদক কারবার করে আসছিলেন তিনি। কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় নিয়ে এসে নিজ ভাড়া বাসায় রেখে খুচরা ও পাইকারি বিক্রিও করছিলেন তিনি।

র‍্যাব আরও জানায়, তাকে (জারা) ইয়াবা বিষয়ে প্রশ্ন করলে প্রথমে কৌশলে এড়িয়ে গেলেও পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা আছে, তা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে, রুমের ভেতর বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও দুইটি পাসপোর্ট উদ্ধার করা হয়।