ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৩৯:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর তুরাগে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে মেট্রোরেল দুই নম্বর স্টেশনের পাশের রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাদী মোছা. সাজেদা খুকি (৫০) ও নাতিন মোছা. রাফিয়া আক্তার (০৬) । এ ঘটনায় মোটরসাইকেলচালক আরাফাত হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, মেট্রোরেলের ২নং স্টেশনের নিচের রাস্তায় মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাজেদা বেগম মারা যায়। শিশু রাফিয়াকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ আর মাজেদা বেগমের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।