ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:২৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

রাজধানীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মুগদায় একটি বাসা থেকে জান্নাতুল মাওয়া নামে (১৬) এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুগদা থানা পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, মুগদায় এক আত্মীয়ের বাসায় থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করত জান্নাতুল মাওয়া। তার বাবা সাভারের একটি গার্মেন্টসে চাকরি করেন। মা ভোলায় থাকেন। মরদেহ উদ্ধারের পর এ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি দুপুরে মায়ের সঙ্গে মুঠোফোনে ওই কিশোরীর কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।