রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানীতে নেমেছে ঝুম বৃষ্টি। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় হঠাৎ বৃষ্টি নামে। এর আগে সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘের ডাক শোনা যাচ্ছিল।
সন্ধ্যার হঠাৎ বৃষ্টিতে অফিস শেষে ঘরমুখী মানুষ কিছুটা বিপাকেও পড়েন। এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।
এর আগে শনিবার সকালে আবহওয়া অফিস জানায়, বৃষ্টি বেড়ে কিছুটা কমতে পারে গরম। একই সঙ্গে সারাদেশের ১৮টি জেলায় চলমান তাপপ্রবাহ কোথাও কোথাও থেকে দূর হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় আশ্বিনের শেষদিনে গরমে পুড়ছিল প্রায় সারাদেশ।
তাপমাত্রা বেশি থাকার কারণ জানিয়ে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘অক্টোবর মাসে কোনো কোনো বছর তাপমাত্রা বেশি থাকে। কারণ অক্টোবরে এসে বৃষ্টিপাতটা অনেকটাই কমে যায়। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে বৃষ্টিপাত অর্ধেকের চেয়েও কম হয়। এবার দেশ থেকে যখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, ঠিক ওই সময়ই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পসমৃদ্ধ বাতাস স্থলভাগের দিকে আসে। যে কারণে ভাদ্র মাসের মতো ভ্যাপসা গরম লাগছে। এ অবস্থায় বৃষ্টি যতক্ষণ না হয়, ততক্ষণ গরম কমে না।’
‘মূলত বৃষ্টি না হওয়ার কারণেই এবার এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু হবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেয়। কোনো কোনো বছর এটা একটু দেরিতে হয়। এবার দেরি হচ্ছে, এবার মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে ২২-২৩ অক্টোবর পর্যন্ত লেগে যাবে।’
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি