রাজধানীতে হঠাৎ বৃষ্টি, জনজীবনে স্বস্তি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ এএম, ১ জুন ২০১৯ শনিবার
অবশেষে রাজধানীতে হঠাৎ দেখা মিললো এক পশলা বৃষ্টির। এতে গেল কয়েকদিনের গরমে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি। চলছে রোজার মাস, তার ওপর চলছে প্রচণ্ড দাবদাহ। গত কয়েকদিন ধরে তাই বৃষ্টির জন্য হাঁসফাঁস করছিলো মানুষ। অবশেষে এই তীব্র গরমে পরশ বুলিয়ে গেলো স্বস্তির বৃষ্টি।
শুক্রবার (৩১ মে) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি নামে। বর্ষণের সঙ্গে হালকা বাতাস পরিবেশ করে দেয় আরও ঠাণ্ডা। এতে নগরে যেন প্রশান্তি নেমে আসে।
হঠাৎ বৃষ্টিতে রাস্তায় থাকা ব্যস্ত মানুষরা আটকে পড়েন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট, বাড়ির সামনের বারান্দা ইত্যাদিতে আশ্রয় নেন পথচারীরা।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রার কারণে দিনভর তাপপ্রবাহ ছিল কড়া। সন্ধ্যায়ও রেশ ছিল ভ্যাপসা গরমের।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, তিন দিন পর ঢাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও ছিলো।
পবিত্র মাহে রমজানের শুরু থেকেই চলমান তাপপ্রবাহের কারণে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক সেই মুহুর্তে এই এক পশলা বৃষ্টি সকলের মনে প্রশান্তি ফিরে এনেছে।
এদিকে শুক্রবারের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের কিছু-কিছু এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী ও বরিশাল অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু-কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু-কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের কার্যাশক্তি বৃদ্ধি পেতে পারে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





