রাজধানীতে ১০তলা থেকে পড়ে আহত শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৬ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে নির্মানাধীন ১০তলা ভবন থেকে পড়ে আহত শিশু রিমা (৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ রোববার ঢামেক হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া জানান, ১০ তলা ভবন থেকে পড়ে আহত শিশুটিকে শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রোববার সকালে শিশুটি মারা যায়।
রাজধানীর মিরপুরের শাহআলী থানার চিড়িয়াখানা রোর্ডের একটি ভবনের ১০ তলা থেকে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পড়ে যায় রিমা।
রিমার দিনমজুর বাবা মো. রিপন বলেন, আমরা মিরপুরের নবাবেরবাগ এলাকায় থাকি। স্ত্রী রেশমী ও আমি দুজনেই শ্রমিকের কাজ করি। আর মেয়েটি তার নানির সঙ্গে বাসায় থাকে। কিন্তু শনিবার মেয়েটি বাসায় থাকতে না চাইলে, আমরা কাজ করতে যাওয়ার সময় তাকে সঙ্গে নিয়ে যাই।
তিনি বলেন, চিড়িয়াখানা রোডের একটি ১২ তলা নির্মানাধীন ভবনের ১০ তলায় আমরা পরিষ্কারের কাজ করছিলাম। এসময় মেয়েটি পাশেই খেলা করছিল। বিকাল সাড়ে ৪টার দিকে হঠৎ শব্দ পাই। পরে দেখি মেয়েটি নিচে পড়ে গেছে।
তিনি জানান, সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল নেয়া হয়। পরে সর্বশেষ রাত সাড়ে ৮টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় রিমা।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার