ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৯:০৩:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতেও বাড়ছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্নস্থানের মতো রাজধানীতেও বাড়ছে শীতের তীব্রতা। একইসঙ্গে কুয়াশায় ঢাকা পড়ছে ব্যস্ততম সড়কগুলো।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, কুয়াশার কারণে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে ব্যক্তিগত গাড়িসহ গণপরিবহন। সকাল ১০টার দিকেও দেখা মেলেনি সূর্য মামার।

এদিকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থকতে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।