রাজধানীর বাজার-সুপার শপে মিলছে না সয়াবিন তেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর বাজার, সুপার শপে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। খুচরা দোকানিরা বলছেন, তারা ডিলারের কাছে চাহিদামতো তেল পাচ্ছেন না। আর ডিলাররা বলছেন, কোম্পানি তাদের তেল সরবরাহ করছেন না। আর ভোক্তারা বাজারে গিয়ে তেল পাচ্ছেন না। কোথাও পাওয়া গেলেও দাম রাখা হচ্ছে বেশি
শনিবার (৭ মে) সরেজমিনে রাজধানীর বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।
রাজধানীর ইস্কাটন ঘুরে কোনো দোকানে সয়াবিন তেল পাননি স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদ। তিনি বলেন, ইস্কাটনের কোনো দোকানে সয়াবিন তেল নেই। যে দোকানেই যাই বলে তেল সাপ্লাই বন্ধ। আর কয়েকদিন পর ঈদ। এ সময় যদি এমন অবস্থা হয় তাহলে মানুষ কী করে চলবে।
ওই এলাকার রফিক স্টোরের মালিক মো. রফিকুল ইসলাম বলেন, কোম্পানির কাছে তেল অর্ডার করেছি এক সপ্তাহ আগে। ফোন করলে বলে তেল নেই।
সুপার শপ প্রিন্স বাজার সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ৪টি শাখার কোথাও সয়াবিন তেল নেই। চাঁদ রাতের আগেই প্রতিষ্ঠানটির কাছে থাকা সকল তেল বিক্রি হয়ে গেছে। এরপর আর তেল কোম্পানির থেকে তেল পায়নি প্রতিষ্ঠানটি।
স্বপ্ন সুপার শপের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হলে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আরমান বলেন, দুঃখিত, আমার কোনো শাখাতেই সয়াবিন তেল নেই।
এদিকে পাড়া-মহল্লার দোকানগুলোতেও তেলের সংকট কাটছে না। কোনো দোকানেই মিলছে না তেল। দোকানে বিভিন্ন তেল বিপণন কোম্পানির প্রতিনিধিরা অন্যান্য পণ্যের অর্ডার নিলেও তেলের অর্ডার নেননি।
একই অবস্থা রাজধানীর রাজাবাজার এলাকায়। এখানেও কোনো দোকানে বোতলজাত তেল নেই। যে কয়েকটি দোকানে বিক্রি করছে তারা বোতল ভেঙে বিক্রি করছে। রাজধানীর অন্য এলাকায়ও একই তথ্য মিলেছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তেলের নতুন দাম নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তিতে তারা জানায়, খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা করে নির্ধারণ করা হয়েছে। যা শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






