রাজধানীর বাজারগুলোতে সবজির দামে স্বস্তি, অপরিবর্তিত মুরগি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
গত সপ্তাহের তুলনায় শশা, বেগুন, পটল, বরবটিসহ অধিকাংশ সবজির দাম কমেছে রাজধানীর বাজারগুলোতে। অপরিবর্তিত মুরগির দাম। দুই সপ্তাহ আগে ১২০-১৩০ টাকা কেজি বিক্রি হওয়া পটলের দাম কমে এখন ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কিছুদিন আগে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম এখন ৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া ঢেঁড়স এখন ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
পটল, বরবটি এবং ঢেঁড়সের পাশাপাশি কমেছে বেগুন ও পাকা টমেটোর দাম। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা।
এছাড়া সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে যে সবজিগুলোর দাম সেগুলোর মধ্যে রয়েছে- ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, শাল গম (ওলকপি) ৩০ থেকে ৪০ টাকা, গাজর ২০ থেকে ৩০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লাল শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা।
এদিকে, নতুন সবজি হিসেবে বাজারে পাওয়া যাচ্ছে সজনে ডাঁটা। তবে দাম বেশ চড়া। শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সব থেকে বেশি দামে সজনে ডাঁটা বিক্রি করতে দেখা গেছে। বাজারে নতুন আসা এ সবজির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।
কারওয়ানবাজারে সবজি বিক্রেতা মনির ইসলাম বলেন, সজনে বাজারে নতুন এসেছে। এ জন্য দাম একটু বেশি।
এদিকে পেঁয়াজের দাম ধারাবাহিকভাবে কমছে। খুচরা পর্যায়ে গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া মুড়িকাটা পেঁয়াজের কেজি এখন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৩ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। হালি পেঁয়াজও ওঠা শুরু হয়েছে। আবার মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে।
অন্যদিকে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে মুরগির দামে পরিবর্তন আসেনি। গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমও গত সপ্তাহের মতো ১১০ থেকে ১১৫ টাকা ডজন বিক্রি হচ্ছে।
এছাড়া, সপ্তাহের ব্যবধানে মাছের দামও অপরিবর্তিত রয়েছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। ছোট ইলিশের কেজি ৫০০ থেকে ৬০০ টাকা। নলা মাছ ১৭০ থেকে ২০০ টাকা কেজি। রুই ও কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৪৫০ টাকায়। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬৫০ টাকায়। তেলাপিয়া ও পাঙাস বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা কেজি দরে।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ









