ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৩:৩৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীর বাড্ডায় তরুণীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী বাড্ডায় এক কর্মজীবী তরুণী গলায় ফাঁস দিয়ে `আত্মহত্যা' করেছেন করেছেন বলে জানা গেছে। তার নাম সুমাইয়া আক্তার অনিশা (২৫)। রোববার (২১ আগস্ট) দিনগত রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, অনিশা বাড্ডার একটি প্রাইভেট হাসপাতালে রিসিপশনে চাকরি করতেন ও স্বামী মেহেদী হাসানসহ দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকায় একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহত অনিশার বাবা আফজাল হোসেন জানান, আমরা সবাই এক সঙ্গে দক্ষিণ বাড্ডা এলাকায় থাকি। আমার মেয়ে বিবাহিত। অনিশা কর্মস্থল থেকে বাসায় ফিরে কি কারণে আত্মহত্যা করেছে তা জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বিষয়টি বাড্ডা থানায় জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হাসপাতালের নথিতে ওই তরুণীর গলায় দাগ দেখতে পেয়ে চিকিৎসকরা ‘হ্যাঙ্গিং’ উল্লেখ করেছেন।