রাজধানীর ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানী ওয়ারীর একটি বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তরুণীর নাম খাদিজা আক্তার কেয়া (২৫)।
মৃত খাদিজা বাড্ডার বড় বেড়াইদ চাদারটেক এলাকার মো. আক্তার মিয়ার মেয়ে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে ওয়ারীর র্যাকিং স্ট্রিট, ১২/এ নম্বর বাড়ির দোতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তার ছোট ভাই মো. ইমন হাসান জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো ছিলেন খাদিজা। ৫-৬ বছর আগে স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে ছয় বছরের মেয়ে আরোহীকে নিয়ে তাদের সঙ্গে থাকতেন খাদিজা। তন্ময় নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার দীর্ঘ আড়াই বছরের প্রেমের সম্পর্ক চলছিলো। তিনি তাকে বিয়ে করবে বলেও আশ্বস্ত করেছিলেন। তবে তন্ময় তাকে খুব সন্দেহ করতেন। সে জন্য খাদিজার বেডরুমে ছয় মাস আগে সিসি ক্যামেরাও লাগানো হয়। তিনি জানান, শুক্রবার রাতে দুজনের ফোনে একটি বিষয়ে ঝগড়া হয়। এরপর অনেক কান্নাকাটি করেন খাদিজা। রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। রাত ১০টার দিকে পরিবারে লোকজন তাকে ডাকাডাকি করলে তিনি কোনো সাড়াশব্দ করেননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। তখন থানায় খবর দেন তারা।
মরদেহ সুরতহাল প্রতিবেদনে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) খালেদা আক্তার সাথী উল্লেখ করেন, শুক্রবার রাত সাড়ে ৮টার পরে রুমের ভেতর খাদিজা ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান






