ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:২৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

রাজধানীর মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা দিকে আগুন লাগে এবং সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা লিমা খানম।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মৌচাক টাওয়ারের ১৪ তলা ভবনের সাত তলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পাঠানো হয়।

লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।