ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১৩:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর শ্রেণিকক্ষে ছাত্রীর মায়ের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর একটি স্কুলের শ্রেণিকক্ষে পারভীন বেগম (৪৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার ছোট মেয়ে ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে পুরান ঢাকায় ‌‘আহামেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের’ একটি কক্ষে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন কর্মচারীরা।

পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বলেন, পারভীনের মৃত্যুটি রহস্যজনক। তাকে হত্যা করা হয়েছে নাকি বিষপানে মারা গেছেন, তা নিশ্চিত হতে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। লাশের পাশেই একটি কাগজ পাওয়া গেছে, যাতে পারভীনের নাম-ঠিকানা লেখা রয়েছে। ওই কাগজ অনুযায়ী তার বাসা পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায়।

এদিকে রাতে স্কুলের সব গেট বন্ধ থাকে বলে জানিয়েছে স্কুলটির নিরাপত্তাকর্মী আবদুল গাফফার।

জানা গেছে, পারভীনের স্বামী আব্দুল বাসেত কয়েক বছর আগে মারা গেছেন। তবে ঘটনাস্থলে তার সন্তানেরাসহ অন্য স্বজনেরা এসেছেন। তাৎক্ষণিকভাবে কেউ মুখ খুলতে রাজি হননি।