রাজধানীর সব এলাকায় বিদ্যুৎ আসতে দেরি হতে পারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এমন তথ্য দিয়ে একটি পোস্ট করেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ তার পোস্টে বলেন, ঢাকা ও আশপাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ রিস্টোর করা হচ্ছে। ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু করা হয়েছে।
তিনি বলেন, ঢাকায় লোড বেশি। এ করণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে।
এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে মানুষের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এর আগে তিনি সন্ধ্যার মধ্যেই সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নসরুল হামিদ জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) আশা প্রকাশ করেছে, রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। শুরুতে জরুরি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরই মধ্যে টঙ্গি, ঘোড়াশালসহ কয়েকটি জায়গার পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে।
জানা গেছে, আশুগঞ্জ গ্রিডে ত্রুটির ফলে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) হয়। এতে রাজধানীসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে, মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে এ বিপর্যয় ঘটে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





