ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১১:২০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

রাজধানীসহ সারাদেশে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ আজ শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি  জানিয়েছে, আজ কুমিল্লা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে ঝোড়ো বাতাস বয়ে যায়। রাজশাহীসহ দেশের কয়েকটি এলাকায় হালকা ঝড় হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও  জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।