ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:২৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত সোনিয়া গান্ধীর

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজনীতি থেকে অবসরের বার্তা দিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শনিবার কংগ্রেসের ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশনের দ্বিতীয় দিনের ভাষণে সেই ইঙ্গিত দিয়ে দলের সাবেক সভানেত্রী বলেন, আমার কাছে সবচেয়ে তৃপ্তিদায়ক ভারত জোড়ো যাত্রার সঙ্গে আমার যাত্রাও শেষ হতে পারে।

ছত্তিশগড়ের রায়পুর অধিবেশনে হাজির হওয়া সর্বভারতীয় কংগ্রেস কমিটি এআইসিসির ১৫ হাজার প্রতিনিধির সামনে বক্তৃতায় সোনিয়া তার ছেলে রাহুলের কন্যাকুমারী থেকে কাশ্মীর পদযাত্রার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত জোড়ো যাত্রা দলের কাছে একটি গুরুত্বপূর্ণ মোড়। এই যাত্রা প্রমাণ করেছে, ভারতের জনগণ সম্প্রীতি, সহনশীলতা এবং সাম্য চায়।

প্রায় পাঁচ মাসের ভারত জোড়ো যাত্রা দলের কাছে একটা মাইলফলক বর্ণনা করে সোনিয়া বলেন, এই যাত্রা এক সন্ধিক্ষণ। এই যাত্রা বুঝিয়ে দিয়েছে দেশের বেশির ভাগ মানুষ শান্তিতে থাকতে চায়। তারা সহনশীল ও সাম্যে বিশ্বাসী। এই যাত্রার সঙ্গে সঙ্গে শেষ হতে পারে আমার যাত্রাও।

তিনি বলেন, দেশবাসীর সঙ্গে দলের নিরন্তর সম্পর্ক এই যাত্রা নতুনভাবে দৃঢ় করেছে। এই যাত্রা দেখিয়েছে, কংগ্রেস সব সময় দেশের মানুষের জন্য তাদের পাশে রয়েছে। তাদের জন্য লড়াইয়ে প্রস্তুত।

এ ছাড়া বিজেপিকে লক্ষ্য করে তিনি বলেন, সংখ্যালঘু, দলিত, আদিবাসী, নারীদের বিরুদ্ধে বিজেপি ঘৃণার আগুন ছড়াচ্ছে।

কংগ্রেসের তিন দিনের অধিবেশন শেষ হবে আগামীকাল রোববার। আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধী ঐক্য স্থাপনসংক্রান্ত বিভিন্ন সম্ভাবনা ও প্রশ্নের জবাব এই অধিবেশন থেকেই কংগ্রেস দিতে পারবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার