ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ০:১৪:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

রাজবাড়ীতে অপহৃত শিশু, উদ্ধার কুষ্টিয়ায়

আপডেট: ০৭:৩৮ এএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার

1437892908 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুষ্টিয়া : রাজবাড়ী থেকে অপহৃত স্কুল ছাত্রী শিশু সুমাইয়াকে কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের কবল থেকে শিশুটিকে উদ্ধারের পর জনতা এই ঘটনায় জড়িত দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার রাত ৯ টারদিকে ওই শিশুটিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন থেকে উদ্ধার করা হয়।
পুলিশ  জানায়, গত শনিবার দুই শিশু পাচারকারী রাজবাড়ী জেলার বেলগাছি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে এসে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়াকে (৯) কৌশলে অপহরণ করে। পরে তাকে চেতনানাশক ঔষধ খাইয়ে ট্রেনযোগে রাজবাড়ী থেকে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। এসময় স্টেশনের প্লাটফর্মের একপাশে দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় শিশুটিকে দেখে এবং অপহরণকারী দু’জনের গতি-বিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তারা দু’জন শিশুটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুদ্ধ জনতা অপহরণ ঘটনায় জড়িত কুষ্টিয়ার খোকসা উপজেলার সিঙ্গুরিয়া গ্রামের নুর আলী   (৫০) ও তার স্ত্রী জহুরা খাতুনকে (৪৫) আটক ও বেদম মার-ধর করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
উদ্ধারকৃত শিশুটিকে পুলিশ হেফাজতে রেখে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে ঘটনার রাতেই রাজবাড়ী থানার পুলিশ এসে উদ্ধারকৃত শিশু সুমাইয়া ও আটককৃত দুই আসামিকে রাজবাড়ি জেলায় নিয়ে যায় এবং শিশুটিকে তার পিতা সেলিম সর্দারের হাতে তুলে দেয়া হয়।
কুষ্টিয়া মডেল থানার ডিউটি অফিসার উইমেননিউজকে জানান, অপহরণকারী ওই দু’জন শিশু পাচারের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এব্যাপারে রাজবাড়ি থানায় মামলা হয়েছে।
২৬.০৭.২০১৫