ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৩৯:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ট্রেনের ধাক্কায় রাজবাড়ী সরকারি কলেজের অনার্সে পড়ুয়া ছাত্রী রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার মৃত রুহুল আমিন ভূঁইয়ার মেয়ে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী-পোরাদাহ ট্রেন রুটের পোরাদাহগামী লোকশেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দৃষ্টি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার মৃত রুহুল আমিন ভুইয়ার মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দৃষ্টি রাজবাড়ী বাজারের ২ নম্বর রেলগেটের অদূরে লোকশেড এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদাহগামী ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, দৃষ্টির সঙ্গে তার পরিবারের সদস্যদের বোঝাপড়া ভালো ছিল না। ফলে এ ঘটনাকে অনেকে আত্মহত্যা বলে ধারণা করছেন।

রাজবাড়ী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার পথেই দৃষ্টি মারা যান। বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।