ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:০৫:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

রাজশাহী মেডিকেল একদিনে ৯ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় চারজন এবং করোনা উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর তিনজন এবং নাটোরের একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন নওগাঁর দুজন এবং রাজশাহী, নাটোর ও মেহেরপুরের একজন করে। 

পরিচালক আরও জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৬১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৮৯ জন।

বর্তমানে রাজশাহীর ১২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন, নাটোরের ৩৮ জন, নওগাঁর ২০ জন, পাবনার ৩৪ জন, কুষ্টিয়ার ১০ জন,  জয়পুরহাটের দুজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের তিনজন এবং বগুড়ার একজন রয়েছে।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪১ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।

-জেডসি