রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এরমধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার ১ জন রয়েছেন। এদের মধ্যে করোনায় ৫ জন এবং এর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৩৩ দিনে মোট ৪৩৫ জনের মৃত্যু হলো।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৭৪ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬.৭৩%।
এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪০৫টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪৭৮ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন।
এদিকে, করোনাভাইরাসের বিস্তাররোধে সারাদেশের ন্যায় সাত দিনের জন্য রাজশাহীতেও চলছে কঠোর লকডাউন। এবারের লকডাউন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন। অতীব জরুরি প্রয়োজন ব্যতীত মানুষ ঘর হতে বের হচ্ছেন না। এখানে পুলিশের পাশাপাশি রাজশাহী সিটি এবং প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর দুইটি করে টিম এবং ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
রাজশাহী জেলায় গতকাল জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৬ জনকে ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



