রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান। তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন মারা যান।
এদের মধ্যে রাজশাহীর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর একজন ছিলেন। এ ছাড়া করোনা সংক্রমণে মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ও নাটোরের একজন রয়েছেন।
ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর একজন এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন ও নওগাঁর একজন রয়েছেন। করোনা ইউনিটে মৃত ১৩ জনের মধ্যে পুরুষ ৪ ও নারী ৯ জন। এদের অধিকাংশের বয়স ৩৫-৬০ বছরের মধ্যে বলে জানান তিনি।
এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৬২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮০ জন। এ ছাড়া সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৬ জন হাসপাতালটিতে ভর্তি রয়েছেন।
করোনা পরীক্ষার বিষয়ে এ উপ-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৭৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ১৯ শতাংশ।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



