ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশেই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে রাজশাহীর নয়জন, পাবনার একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও কুষ্টিয়ার একজন মারা গেছেন।

মৃতদের মধ্যে আটজন করোনা পজেটিভ, নয়জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৫ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৩৫ নমুনা পরীক্ষায় ২৭ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২০ শতাংশ।


-জেডসি