রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৫ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন করোনাভাইরাস শনাক্ত ছিলেন এবং বাকী ৩ জনের উপসর্গ ছিল। শনিবার (৫ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
রামেকে মৃত আটজনের মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জের এবং ৩ জন রাজশাহীর। এর আগে শুক্রবার (৪ জুন) ২৪ ঘণ্টায় সকল রেকর্ড অতিক্রম করে করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয় ১৬ জনের।
ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, মারা যাওয়াদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত ছিলেন। বাকী ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে তারা করোনা শনাক্ত হয়ে মারা গেছেন কিনা। তবে মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন কার্য সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ মে দুপুর থেকে ৫ জুন সকাল পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০১ জনের। এদের মধ্যে ৬১ জন করোনা সংক্রমিত ছিলেন এবং বাকীরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



