ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৬:১৯:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন, পাঁচজন করোনার উপসর্গ নিয়ে এবং করোনা পরবর্তী জটিলতায় অপর দুজন মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে রাজশাহীর চারজন এবং নাটোর, পাবনা, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন করে ২৮ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। শুক্রবার সকাল পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি আছেন ১৫৯ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১২ জন। এছাড়া কোভিড পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।