ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

রাজশাহী মেডিকেলে প্রাণ গেল আরও ১৮ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে ও এর উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও করোনা উপসর্গে ১২ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও সাতজন নারী। তাদের বেশিরভাগের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

করোনায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর দুজন, নাটোরের তিনজন ও পাবনার একজন রয়েছেন।

আর রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন, পাবনার দুজন ও কুষ্টিয়ার একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৯৫ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৮ জন।

-জেডসি