ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:১০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

রাজশাহী মেডিকেলে ৬০ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৩৪ জনই পাবনার ঈশ্বরদী উপজেলার। তারা রূপপুর পারমানবিক কেন্দ্রের ওয়ার্কিং জোন থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ধারণা।

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালে ১৯৮ জন ডেঙ্গু রোগী ছিলেন। এরমধ্যে ১৩৭ জন ছাড়পত্র পেয়েছেন। একজন মারা গেছেন।

বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে ৬০ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আট জন নারী ও ৫২ জন পুরুষ। এদের মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার ৩৪ জন, রাজশাহীর ৯ জন, নাটোরের ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁর তিনজন ও কুষ্টিয়ার দুজন।

ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খাঁন বলেন, আমাদের হাসপাতালে বর্তমান ডেঙ্গু রোগী রয়েছেন ১৮ জন। নতুন ভর্তি হয়েছেন আটজন, বাকি ১০ জন আগের।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আগের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি খারাপ। বেশিরভাগ রোগী রূপপুর পারমানবিক কেন্দ্র ও এর আশপাশের এলাকার।