রাজশাহীতে করোনায় আরও ১২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
রাজশাহীতে করোনায় আরও ১২ জনের মৃত্যু
করোনাভাইরাস সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে ১০ জন করোনায় এবং দুজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের দুজন এবং মেহেরপুরের একজন রয়েছেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে মারা গেছেন।
উপপরিচালক আরও বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩০৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০০ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫০ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ২৬ জন।
রোববার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৮ ও রামেক ল্যাবে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৪১ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় নওগাঁর ৩৮ দশমিক ১৪ শতাংশ এবং নাটোরের ২৩ দশমিক ১২ শতাংশ করোনা ধরা পড়েছে।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস









