ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৯:৪৪:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

রাজশাহীতে ক্লিনিকের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নিহত

রাজশাহী প্রতিনিধি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:০৬ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীতে একটি বেসরকারি ক্লিনিকের ছাদ থেকে পড়ে সাথী খাতুন (১৭) এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নগরীর লক্ষীপুর এলাকার রাজশাহী মডেল হাসপাতাল নামের ওই ক্লিনিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত সাথীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত ওই কলেজছাত্রী ঝিনাইদাহ সদরের মৃত মীর আবুল বাশারের মেয়ে। সাথী ঝিনাইদহের আবদুল রউফ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ জানান, মেয়েটি ওই ক্লিনিকের পাঁচ তলার ছাদ থেকে লাফি পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মেয়েটি দুর্ঘটনাবশত ছাদ থেকে পড়ে মারা গেছে নাকি আত্মহত্যা করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ এব্যাপারে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে নিহত কলেজছাত্রীর ভাই নাজিম উদ্দিন জানান, ‘তার বোন দীর্ঘদিন থেকে অসুস্থ। অসুস্থ শরীর নিয়েই এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। তার পুরো শরীরে ঘা হয়েছিল। চলতি মাসের আট তারিখে রাজশাহী মডেল হাসপাতালে ভর্তি করা হয়।’

 

নাজিম উদ্দিন আরও জানান, ‘এ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মিজানুর রহমান তাকে চিকিৎসা দিচ্ছেলেন। তবে কীভাবে সে ছাদ থেকে পড়ে মারা গেল তা জানতে পারিনি।’