রাজশাহীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
রাজশাহীতে ধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। শনিবার দিনগত রাতে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটে। আটকৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. শুকুর (৪০), গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (৩০) এবং মৃত আবু জাকিরের ছেলে বাবু (৪৫)।
তাদের বিরুদ্ধে রাজশাহী শহর থেকে ফুসলিয়ে পূর্বপরিচিত স্বামী পরিত্যক্তা ওই তরুণীকে (২২) গোদাগাড়ীতে নিয়ে এসে আমবাগানে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতেই তিনজনকে আটক করে থানা পুলিশ। রবিবার সকালে এই ঘটনায় গোদাগাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছিল।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, গণধর্ষণের শিকার ওই তরুণী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তবে তিনি রাজশাহী মহানগরীর শাহামখদুম এলাকায় ভাড়া থাকেন। সে কারণে কাশিয়াডাঙ্গা থানায় এসে অভিযোগ করেন।
এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে একজনকে আটক করা হয়। পরে দামকুড়া থানা ও গোদাগাড়ী মডেল থানাসহ তিন থানা মিলে যৌথ অভিযান করে দুজনকে আটক করা হয়। পরে তিনজনকেই গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই তরুণী মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
-জেডসি
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









