রাজশাহীতে বেড়েছে লিচুর আবাদ, লাভবান চাষিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
গত ছয় বছরে রাজশাহী জেলায় ৩৫ হেক্টর জমিতে বেড়েছে লিচুর আবাদ। উর্বর ভূমি আর অনুকূল আবহাওয়ার কারণে লিচু চাষিরা প্রতিবছর লাভবান হতে পারছেন।
শুক্রবার (২৪ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি তথ্য সেবার অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হিল কাফী।
তিনি বলেন, রাজশাহী অঞ্চলের ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি লিচুর আবাদ হয় পবা, বাগমারা, তানোর, মোহনপুর, পুঠিয়া ও মতিহার এলাকায়। বাকি অন্যান্য উপজেলায় স্বল্প আকারে লিচুর বাগান রয়েছে। তবে সমসাময়িক বেশ কিছু উত্তরাঞ্চলে ফল চাষে লাভবান হচ্ছেন চাষিরা। আর তাই প্রতি বছর ক্রমান্বয়ে ধীরে ধীরে বাড়ছে লিচুর আবাদ।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রমতে, ২০১৬-১৭ মৌসুমে জেলায় মোট লিচুর আবাদ হয়েছে ৪৮৯ হেক্টর জমিতে। এতে উৎপাদন হয়েছে ২ হাজার ৫১০ মেট্রিক টন। ওই বছর হেক্টর প্রতি ফলন হয়েছে ৫ দশমিক ১০ মেট্রিক টন। পরের বছর অর্থাৎ, ২০১৭-১৮ মৌসুমে এক একর বেড়ে মোট আবাদ দাঁড়ায় ৪৯০ হেক্টরে। ওই সময় মোট উৎপাদন হয় ২ হাজার ৮০৯ মেট্রিক টন অর্থাৎ আগের বছরের তুলনায় ২৯৯ মেট্রিক টন বেশি। তবে হেক্টর প্রতি ফলন দাঁড়ায় ৫ দশমিক ৭ মেট্রিক টনে।
২০১৮-১৯ মৌসুমে আবাদ বাড়ে আট হেক্টর জমিতে। মোট ৪৯৮ হেক্টর জমিতে আবাদ হয় ২ হাজার ৮৭৬ মেট্রিক টন। সে বছর হেক্টর প্রতি উৎপাদন ছিল ৫ দশমিক ৭৮ মেট্রিক টন।
২০১৯-২০ মৌসুমে লিচুর আবাদ আরও দুই হেক্টর বৃদ্ধি পেয়ে মোট ৫০০ হেক্টরে দাঁড়ায়। এতে মোট ফলন আসে ২ হাজার ৮৫৮ মেট্রিক টন এবং হেক্টর প্রতি ফলন হয় ৫ দশমিক ৭২ মেট্রিক টন। অপরদিকে ২০২০-২১ মৌসুমে ১৯ হেক্টর জমিতে লিচুর আবাদ বৃদ্ধি পেয়ে মোট আবাদ দাঁড়ায় ৫১৯ হেক্টর। ওই বছরে মোট উৎপাদন হয় ৩ হাজার ৩৬ মেট্রিক টন। হেক্টর প্রতি গড় ফলন আসে ৫ দশমিক ৮৫ মেট্রিক টন।
চলতি মৌসুমে রাজশাহী জেলায় আর পাঁচ হেক্টর জমিতে আবাদ বেড়ে মোট লিচুর আবাদি জমি দাঁড়ায় ৫২৪ হেক্টর। তবে গত ২০১৬-১৭ মৌসুম থেকে ২০২১-২২ মৌসুম পর্যন্ত মোট আবাদ পর্যালোচনা করে দেখা গেছে, প্রতি বছর গড়ে ৫ দশমিক ৮৩ হেক্টর জমিতে বেড়েছে লিচুর আবাদ। সেক্ষেত্রে রাজশাহী জেলায় উৎপাদনও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে, চলতি মৌসুমে হেক্টর প্রতি ফলন আশা করা হচ্ছে ৬ মেট্রিক টন। চলতি মৌসুমে ৩ হাজার ১৪৪ মেট্রিক টন সাম্ভব্য ফলন আশা করা হলেও এর চেয়ে অধিক ফলন হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চারঘাট উপজেলার মাসুম আলী জানান, বাপ-দাদার পাওয়া ১৫ বিঘা জমিতে আগে ধান ও গমের সঙ্গে শাক-সবজির আবাদ করতাম। তবে এসব ফসলে লাভ কম হয়। তাই সাথী ফসল হিসেবে সাত বছর আগে জমিতে লিচুর গাছ লাগাই। এখন এসব গাছ থেকে প্রতি বছর লাখ টাকার উপার্জন হচ্ছে। পাশাপাশি অন্যান্য ফসলও আবাদ করতে পারছি।
নগরীর নওদাপাড়া এলাকার মো. ইরান আলী। করেন মৌসুমী ফলের ব্যবসা। আম লিচুর মৌসুমে বাগান ঘুরে ঘুরে আম-লিচু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের গ্রাহকের কাছে পাঠান।
লিচুর বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, পেশাগত কারণে রাজশাহীর বিভিন্ন উপজেলায় ঘুরতে হয় ফল সংগ্রহের জন্য। গেল কয়েক বছরের তুলনায় এবার রাজশাহী অঞ্চলে লিচুর বাগান অনেক চোখে পড়ছে। আবার অন্যান্য বছরের তুলনায় এবার লিচুর আবাদও হয়েছে, যা গত পাঁচ বছর আগেও রাজশাহীতে ছিল না।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






