রাজ্যাভিষেক অনুষ্ঠানে নেই মেগান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৬ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। শনিবার ওয়েস্টমিনিস্টিার অ্যাবেতে রাজা হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন তিনি। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। সেইসঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হচ্ছে তার স্ত্রী ক্যামিলারও। এ জন্য রাজকীয় আয়োজন বসেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। রাজপরিবারের সদস্য ছাড়াও দেশ-বিদেশের অনেক অতিথি এ আয়োজনে অংশ নিচ্ছেন। তবে এর মধ্যেও আলোচনার একটি বিষয় হলো প্রিন্স হ্যারির সহধর্মিনী মেগান মার্কেলের অনুপস্থিতি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে জানিয়েছে, মেগান মার্কেল অনুপস্থিত থাকলেও তার স্বামী প্রিন্স হ্যারি রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তাদের দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেট মায়ের সাথে ক্যালিফোর্নিয়ায় অবস্থান করবেন। তাদের চার বছর বয়সী বড় সন্তান প্রিন্স আর্চি সিংহাসনের ষষ্ঠ দাবিদার।
বাকিংহাম প্যালেস মেগান এবং তার সন্তানদের অনুপস্থিতির কারণ স্পষ্ট করে না জানালেও প্রিন্স হ্যারির সাথে সিংহাসনের পরবর্তী দাবিদার তার ভাই প্রিন্স উইলিয়ামের মধ্যে চলমান দ্বন্দ্বকেই মূলত মেগান মার্কেলের অনুপস্থিতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
হ্যারি-মেগান দম্পতি ২০২০ সালে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে থিতু হয়েছেন। যুক্তরাজ্য ছাড়ার পর থেকে তাদের সঙ্গে রাজপরিবারের অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। বিভিন্ন সময় সাক্ষাৎকারে, স্মৃতিকথা লিখে এ দম্পতি প্রাসাদের অনেক অজানা খবর ফাঁস করে দিয়েছেন। জন্ম দিয়েছেন বিতর্ক ও সমালোচনার।
সম্পর্কে এমন শীতলতার মধ্যে রাজা চার্লসের রাজ্যাভিষেকে হ্যারি একাই গিয়েছেন। সন্তানদের সঙ্গে নিয়ে ভিনদেশে রয়েছেন মেগান। তবে তিনি কেন দূরে আছেন, তা নিয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






